পথ অবরোধ করল ব্যবসায়ীরা

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর ৷৷ তেলিয়ামুড়াতে পথ অবরোধ করল স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সম্প্রতি আই পি এফ টি-র বেশ কিছু সমর্থক সাপ্তাহিক হাটবারগুলির দিন পরিবর্তন করার গুলিয়া জাড়ি করেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা শনিবার প্রায় দেশ ঘন্টা পথ অবরোধ করে রাখে। জানা যায়, দফায় দফায় অবরোধকারীদের সাথে কথা বলেও অবরোধ তুলতে পারেনি পুলিশ। পরে পরিস্থিতি উত্তপ্ত দেখে অবরোধকারীদের লাঠি চার্জ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। অবশেষে স্থানীয় নেতৃত্বদের আশ্বস পেয়ে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*