আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ ত্রিপুরা অটোনমাস অ্যান্ড সেমি. গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে ১১ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এই ১১ দফা দাবীগুলির মধ্যে রয়েছে পুরা রাজ্যে আধা সরকারি সংস্থার কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান, বকেয়া ৯ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে মঞ্জুর করা এবং গ্র্যাচুইটি (পারিতোষিক) বাড়িয়ে ২০ লাখ রুপি পর্যন্ত নির্ধারণ ইত্যাদি। গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা প্রমুখ।১১ দফা দাবীতে এমপ্লয়িজ কমিটির গণঅবস্থান
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ ত্রিপুরা অটোনমাস অ্যান্ড সেমি. গভর্নমেন্ট এমপ্লয়িজ কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার আগরতলার সিটি সেন্টারের সামনে ১১ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এই ১১ দফা দাবীগুলির মধ্যে রয়েছে পুরা রাজ্যে আধা সরকারি সংস্থার কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান, বকেয়া ৯ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে মঞ্জুর করা এবং গ্র্যাচুইটি (পারিতোষিক) বাড়িয়ে ২০ লাখ রুপি পর্যন্ত নির্ধারণ ইত্যাদি। গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা প্রমুখ।