ডুকলি সি পি আই (এম) কার্যালয়ে ভাঙচুর

cpmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ সি পি আই (এম) কার্যালয় ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তরা। জানা যায়, বুধবার দুপুরে পশ্চিম জেলার ডুকলি এলাকার সি পি আই (এম) কার্যালয়ে বৈঠক চলাকালে হামলা চালিয়ে নেতাকর্মীদের দুটি গাড়ি এবং ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিজেপি’র সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জানা যায়, পুলিশ এই ঘটনায় ২ জনকে আটক করেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*