আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ রাজ্যের গর্ব আন্তর্জাতিক কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তীকে সম্মান জানিয়ে রাজ্যে নারী ক্ষমতায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু পদক জিতেছেন রাজ্যের মেয়ে নিষ্ঠা চক্রবর্তী। জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তীকে রাজ্যে নারী ক্ষমতায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হবে। এই বিষয়ে নিষ্ঠা চক্রবর্তীকে অবগত করা হয়েছে বলে জানা গেছে।রাজ্যে নারী ক্ষমতায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন নিষ্ঠা চক্রবর্তী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ রাজ্যের গর্ব আন্তর্জাতিক কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তীকে সম্মান জানিয়ে রাজ্যে নারী ক্ষমতায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু পদক জিতেছেন রাজ্যের মেয়ে নিষ্ঠা চক্রবর্তী। জানা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তীকে রাজ্যে নারী ক্ষমতায়নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হবে। এই বিষয়ে নিষ্ঠা চক্রবর্তীকে অবগত করা হয়েছে বলে জানা গেছে।