বনধের জটিলতায় সমস্যায় পরীক্ষার্থীরা

ipftআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ এডিসি এলাকায় ডাকা বনধ থেকে পিছু হটল আই পি এফ টি। তিপ্রাল্যান্ড সহ আরও ৩ দফা দাবিতে বুধবার রাজ্যের এডিসি এলাকাগুলিতে ১২ ঘন্টার বনধ ডেকেছিল আই পি এফ টি। জানা যায়, মঙ্গলবার দাবিগুলো নিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে তাদের আলোচনা হয়। পরে প্রতিশ্রুতি পেয়ে বনধ থেকে পিছু হটল আই পি এফ টি। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সন্মেলন করে একথা জানান আই পি এফ টি নেতৃত্বরা। বুধবার বনধ পালিত না হলেও বনধের জটিলতায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, মহাবিস্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাকা হয়েছে। এতে সমস্যায় পরেছে পরীক্ষার্থীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*