সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে বাংলাদেশের সংসদ নির্বাচনের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের জয়ে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছি।

