আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি ৷৷ শুরু হল উজান অভয়নগরস্থিত পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে মণিপুরী সম্প্রদায়ের উৎসব ‘পুথিবা লাইহারওবা উৎসব’। পুথিবা লাইহারওবা কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ও পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার্যাল সোসাইটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে অংশ নিতে মনিপুরী সমাজের ধর্মযাজক মাইবা এবং মাইবি সহ প্রচুর শিল্পী মনিপুর থেকে এসেছে।ভাষন রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা নিজ নিজ ধর্ম মেনে, পরস্পরের মধ্যে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অতিথিরা বলেন, এই মন্দির শতবর্ষ প্রাচীন মন্দির, এই উৎসব মনিপুরী সমাজের ঐতিহ্যবাহী উৎসব।
