আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় নাজির শেখ নামে আন্তর্জাতিক একটি সন্ত্রাসবাদী। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জে এম বি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাকে। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নানি শেষে আদালতের বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, ধৃত নাজির শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। জানা যায়, নাজিরের গ্রেপ্তারের বিষয়টি রাজ্য পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ’কে অবহিত করা হবে।রাজ্য পুলিশের জালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, আদালতে ১২ দিনের রিমান্ড মঞ্জুর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ ৷৷ রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় নাজির শেখ নামে আন্তর্জাতিক একটি সন্ত্রাসবাদী। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জে এম বি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য পুলিশ গ্রেপ্তার করে তাকে। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। নানি শেষে আদালতের বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, ধৃত নাজির শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। জানা যায়, নাজিরের গ্রেপ্তারের বিষয়টি রাজ্য পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ’কে অবহিত করা হবে।