শান্তিপূর্নভাবে সম্পূন্ন হলো দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা

mdhবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মার্চ ৷৷ শান্তির বাজার মহকুমার সবচেয়ে পুরানো মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসাবে রয়েছে বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। অন্যান্যবারের ন্যায় এবারও এই বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। এবার এই বিদ্যালয়ে মোট মাধ্যমিক পরিক্ষার্থী ৩৮০ জন। যার মধ্যে ১৯৮ জন ছাত্র ও ১৮২ জন ছাত্রী। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা বুধবার সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এই দুই দিনের মাধ্যমিক পরীক্ষা গ্রহনে কোনো প্রকার অসুবিধার সন্মুখিন হতে হয়নি বলে সংবাদ মাধ্যমের সামনে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস। তিনি জানান, এই পরীক্ষা গ্রহনে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীর অভিবাবক, অভিবাবিকা ও এলাকার লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যার ফলে সুষ্ঠভাবে এই পরীক্ষা গ্রহনের কাজ সম্পূর্ন হচ্ছে। এই ধরনের সহযোগিতা পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*