পঞ্চায়েত কর্মচারীদের প্রথম সন্মেলনে ৬৩ জনের কমিটি গঠিত

pncআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ অনুষ্ঠিত হলো পঞ্চায়েত ডিপার্টমেন্টাল এমপ্লইস স্টেট কমিটির প্রথম দ্বিবার্ষিক রাজ্য সন্মেলন। রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ এবং বি এম এস’র অনুমোদনপ্রাপ্ত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার আগরতলা টাউন হলে এই সন্মেলনের আয়োজন করা হয়। উক্ত সন্মেলনের উদ্বোধন করেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী তথা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। উদ্বোধন পর্বে উপ-মূখ্যমন্ত্রী পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেন।
এদিন পঞ্চায়েত ডিপার্টমেন্টাল এমপ্লইস স্টেট কমিটির সন্মেলনে মোট ৬৩ জনের কমিটি গঠিত হয়। ৬৩ জনের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন নন্দন পাল, সাধারণ সম্পাদক প্রণব সাহা এবং কোষাধক্ষ্য সুরজিত দেববর্মা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এম এস এবং টি আর কে এস’র রাজ্য সভাপতি শঙ্কর দেব, টি আর কে এস’র সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী সংঘের সভাপতি বিমল ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শ্রমিকসঙ্গীত পরিবেশন করেন বিনয় মল্লিক এবংসঙ্গীত পরিবেশন করেনপার্থ প্রতিম সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*