৯ দিন পর নিখোজ ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার

suiবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ ৷৷ অবশেষে ৯ (নয়) দিন পর পাওয়া গেল নিখোজ ব্যাক্তির পচাগলা মৃতদেহ। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তুরমা এলাকার উত্তর বিনয় পাড়ার বাসিন্দা রাজেন্দ্র রিয়াং-র পুত্র নবেন্দ্র রিয়াং গত ৫ই মার্চ, ২০১৯ তারিখ তুরমা শিব চতুর্দশী মেলায় গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১১ই মার্চ পরিবারের লোকজন বাইখোরা থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।
অবশেষে বৃহস্পতিবার ঐ এলাকার এক মহিলা গভীর জঙ্গলে কলাগাছের থোর সংগ্রহ করতে গিয়ে একটি গাছের মধ্যে ঝুলন্ত পচা গলা মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে ঘটনাটি বাইখোরা থানায় জানালে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বাইখোরা থানার এস আই সুমন সিংহ জানান, মৃতদেহটি নিখোজ হওয়া রাজেন্দ্র রিয়াং-র পুত্র নবেন্দ্র রিয়াং এর। নবেন্দ্র রিয়াং-র এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারন রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*