আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১৫ মার্চ ৷৷ পানীয় জলের দাবীতে সড়ক অবরোধ করলো একাকাবাসীরা। জানা যায়, বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবীতে কৈলাসহর ভগবান নগর রাস্তা অবরোধে বসে একাকাবাসীরা। ফলে আটকে পরে দুই ধারের পুচুর যানবাহন। ঘটনার খবর পেয়ে দুপুরে ডেপুটি কালেক্টার ছুটে গিয়ে দ্রুত জল সরবরাহের আশাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করে একাকাবাসীরা।উল্লেখ্য, গত ৫ দিন ধরে কৈলাসহর ভগবান নগরে জল সরবরাহ বন্ধ ছিল। অবশেষে একপ্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে রাস্তা অবরোধে বসে একাকাবাসীরা বলে জানা যায়।
