বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষ্যে রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর উদ্যোগি

shcআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ আগামী ১৭ মার্চ (রবিবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস পালনের উদ্যোগ নিয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন। বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষ্যে এদিন গোটা বাংলাদেশের সাথে ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এদিন বঙ্গবন্ধুর জন্মদিন পালনের পাশাপাশি জাতীয় শিশু দিবস উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এক সাংবাদিক সন্মেলনে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা একথা জানান। সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন। জানা যায়, ঐদিন বিকেল ৩টায় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*