আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ কংগ্রেসে যোগ দিলেন বিজেপি’র সহ-সভাপতি সুবল ভৌমিক। মঙ্গলবার দুপুরে রাজধানীর কংগ্রেস ভবনে তাঁকে কংগ্রেসে পতাকে তুলে দিয়ে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। পাশাপাশি এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস। বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়ে সুবল ভৌমিক জানান, ‘বিজেপি’র একাংশ নেতার কাছে আমি বোঝা হয়ে গিয়েছি তাই বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দিলাম’। তিনি বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ এই বোঝাকে আপন করে নিয়েছেন।এসময় কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তাপস দেব, পীযুষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক গোপাল রায় প্রমুখ।
