জানা যায়, বাম আমলে ঘটনাটি ঘটলেও তখনকার দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপে ঘটনাটি চাপা পড়ে যায়। কিন্তু সরকার পরিবর্তন হবার পর এই দুর্নীতির ফাইল উন্মোচন হয়। অবশেষে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হিমাদ্রি প্রসাদ চৌধুরীকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করার ফাইলে সাক্ষর করেছেন বলে জানা যায়।

