আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ লংতরাইভ্যালীতে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিশুর। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় আরও ১১ জন যাত্রী। ঘটনা আসাম-আগরতলা জাতীয় সড়কের লংতরাইভ্যালীর দেবীপুর এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে ঐ এলাকায় একটি যাত্রীবাহী ম্যাক্স এবং একটি ১২ চাকার মালবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচরে যায়। ঘটনায় ম্যাক্স গাড়িতে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয় এবং একটি শিশুর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলি গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। পাশাপাশি পুলিশ দূর্ঘটনাগ্রস্থ ম্যাক্স এবং লরিটি আটক করেছে।লংতরাইভ্যালীতে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু শিশুর, আহত আরও ১১
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ লংতরাইভ্যালীতে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিশুর। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় আরও ১১ জন যাত্রী। ঘটনা আসাম-আগরতলা জাতীয় সড়কের লংতরাইভ্যালীর দেবীপুর এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকালে ঐ এলাকায় একটি যাত্রীবাহী ম্যাক্স এবং একটি ১২ চাকার মালবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচরে যায়। ঘটনায় ম্যাক্স গাড়িতে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয় এবং একটি শিশুর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলি গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। পাশাপাশি পুলিশ দূর্ঘটনাগ্রস্থ ম্যাক্স এবং লরিটি আটক করেছে।