আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ গত ৬ই জুলাই থেকে গোটা দেশে বিজেপি’র সভ্যপদ অভিযান শুরু হয়েছে। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও এই সভ্যপদ অভিযান শুরু হয়েছে ৬ই জুলাই থেকে। সভ্যপদ অভিযানের অঙ্গ হিসাবে রবিবার রাজধানীর ৯-বনমালীপুর মণ্ডলের অন্তর্গত মহাত্মাগান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সদস্যপদ অভিযান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দলীয় কর্মীদের সাথে সদস্যপদ অভিযান করেন। নিজের হাতে ফর্মে লিখে সদস্যপদ অভিযানে সামিল হন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, রাজ্যে মোট ৫ লক্ষ্য বিজেপি’র সভ্যপদ সংগ্রহের লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে। সেই লক্ষ্যে গোটা রাজ্য সদস্য পদ অভিযান চলছে উৎসবের মেজাজে। তিনি বলেন, আগামী ২৫শে জুলাইয়ের মধ্যে রাজ্যে বিজেপি’র সদস্যপদ ৫ লক্ষ্য ছাড়িয়ে যাবে।