আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ জন কল্যাণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। রবিবার সকালে রাজধানীর বড়জলায় জন কল্যাণ সংঘে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। এদিন উপ-মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোন জাত নেই ধর্ম নেই। রক্তের একটাই বর্ণ লাল। তিনি বলেন, হিন্দু, মুসলিম, গরিব, ধনি সকলের রক্ত এক রকম। রক্ত দানের মধ্যেই আনন্দ। এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রাম প্রসাদ পাল, বিধায়ক ডাঃ দিলীপ দাস, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ।রক্তের কোন জাত নেই ধর্ম নেই, রক্ত দানের মধ্যেই আনন্দ – উপ-মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷৷ জন কল্যাণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। রবিবার সকালে রাজধানীর বড়জলায় জন কল্যাণ সংঘে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। এদিন উপ-মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোন জাত নেই ধর্ম নেই। রক্তের একটাই বর্ণ লাল। তিনি বলেন, হিন্দু, মুসলিম, গরিব, ধনি সকলের রক্ত এক রকম। রক্ত দানের মধ্যেই আনন্দ। এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রাম প্রসাদ পাল, বিধায়ক ডাঃ দিলীপ দাস, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় প্রমুখ।