আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ।। হাওড়া নদীর বাধের জঙ্গলে মুখ বাঁধা বস্তা। আতঙ্কিত এলাকাবাসী। জানা যায়, সোমবার সকালে রেগার কাজ করতে গিয়ে এলাকার মহিলারা সন্দেহজনক একটি মুখ বাঁধা বস্তা দেখতে পায়। ঘটনা দক্ষিণ জয়পুর হাওড়া নদীর বাধের জঙ্গলে। এই ঘটনায় এলাকার লোক আতঙ্কিত। জানা গেছে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। 
