পঞ্চায়েতে জয়লাভের পর এবার পাহাড় দখলে বিজেপি’র বৈঠক

hআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট ৷৷ ত্রিস্তর পঞ্চায়ের নির্বাচনে ব্যাপক জয়লাভের পর এবার পাহাড়কে পাখির চোখ বানিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। পাহাড় দখলে এখন থেকেই ময়দানে নেমে পরেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকা জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের বিভিন্ন মন্ত্রীসভার সদস্য, বিধায়ক এবং ত্রিপুরা উপজাতি g স্বশাসিত এলাকা জেলা পরিষদ এলাকার এস টি মোর্চার নেতা-নেত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, সর্বভারতীয় বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব, ত্রিপুরা খাদি এবং ভিলেজ ইন্ড্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদক রাজীব ভট্টাচার্য প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*