আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। রাজ্যে যথাযথ মর্যাদায় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কিশোর কুমার গাঙ্গুলির ৯০তম জন্মদিন পালন কর হয়। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কিশোর কুমার গাঙ্গুলির ৯০তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই কিশোর কুমার গাঙ্গুলির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। পরে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
