রাজধানীর জাতীয় সড়কে ফের যান দূর্ঘটনা, গুরুতর আহত অটো চালক

IMG-20190805-WA0008-01আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগষ্ট ।। ফের যান দূর্ঘটনা রাজধানীর জাতীয় সড়কে। ঘটনা রাজধানীর চন্দ্রপুর এলাকায়। জানা যায়, সোমবার টি আর ০১ সি ৩১৭৯ নম্বরের একটি অটোর সাথে টি আর ০১ এ ডি ১৮৯৭ নম্বরের একটি মালবাহী লড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোটি। এতে গুরুতর আহত হয় অটো চালক৷ বর্তমানে অটো চালক আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা যায়, অটো এবং লড়ি দুটোতেই ফল এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বোঝাই করা ছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ। IMG-20190805-WA0006-01

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*