জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৮ আগস্ট ৷৷ অনুচ্ছেদ ৩৭০ রবং ৩৫-এ উঠে যাওয়ায় লাভবান হবেন কাশ্মীরি যুবক-যুবতীরা। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে রাখতে গিয়ে একথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, একটা পরিবার হিসেবে দেশের স্বার্থে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। একটা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন জম্মু, কাশ্মীর, লাদাখের ভাই-বোনেরা। তাঁদের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। ওই ব্যবস্থাকেই তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাবা সাহেব আম্বেদকর, সর্দার পটেল ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও অটল জি-র মতো কোটি কোটি দেশভক্তের স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্য রাজ্যে বাচ্চাদের শিক্ষার অধিকার আছে, কিন্তু জম্মু-কাশ্মীরের বাচ্চারা বঞ্চিত। দেশের অন্যত্র মহিলারা যে অধিকার পান, সেই অধিকার নেই কাশ্মীরি মহিলাদের। অন্য রাজ্যে সাফাই কর্মীদের জন্য সাফাই কর্মচারি আইন রয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীরের সাফাই কর্মীরা বঞ্চিত ছিলেন। দলিতদের উপরে অত্যাচার রোখার জন্য কঠোর আইন রয়েছে দেশে। কিন্তু জম্মু-কাশ্মীরে ছিল না। অন্য রাজ্যে সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু আইন রয়েছে। কিন্তু এমনটা ছিল না কাশ্মীরে। পুলিস-প্রশাসনও বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরে বিনিয়োগের জন্য বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে উত্সাহ দেওয়া হবে। সেনা ও আধা সামরিক বাহিনীতে ভর্তি হতে পারবেন স্থানীয়রা।কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ রাখলেন প্রধান্মন্ত্রী
জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৮ আগস্ট ৷৷ অনুচ্ছেদ ৩৭০ রবং ৩৫-এ উঠে যাওয়ায় লাভবান হবেন কাশ্মীরি যুবক-যুবতীরা। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে রাখতে গিয়ে একথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, একটা পরিবার হিসেবে দেশের স্বার্থে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। একটা ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন জম্মু, কাশ্মীর, লাদাখের ভাই-বোনেরা। তাঁদের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। ওই ব্যবস্থাকেই তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাবা সাহেব আম্বেদকর, সর্দার পটেল ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও অটল জি-র মতো কোটি কোটি দেশভক্তের স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্য রাজ্যে বাচ্চাদের শিক্ষার অধিকার আছে, কিন্তু জম্মু-কাশ্মীরের বাচ্চারা বঞ্চিত। দেশের অন্যত্র মহিলারা যে অধিকার পান, সেই অধিকার নেই কাশ্মীরি মহিলাদের। অন্য রাজ্যে সাফাই কর্মীদের জন্য সাফাই কর্মচারি আইন রয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীরের সাফাই কর্মীরা বঞ্চিত ছিলেন। দলিতদের উপরে অত্যাচার রোখার জন্য কঠোর আইন রয়েছে দেশে। কিন্তু জম্মু-কাশ্মীরে ছিল না। অন্য রাজ্যে সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু আইন রয়েছে। কিন্তু এমনটা ছিল না কাশ্মীরে। পুলিস-প্রশাসনও বঞ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরে বিনিয়োগের জন্য বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে উত্সাহ দেওয়া হবে। সেনা ও আধা সামরিক বাহিনীতে ভর্তি হতে পারবেন স্থানীয়রা।