আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷। বামপন্থী ছাত্র যুব সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের (DYFI) ৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজ্যে। রবিবার ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযথ ভাবে দিনটি পালন করা হয়। এদিন সকালে রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে সংগঠনের তরফে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ সংগঠনের কর্মকর্তারা। এদিন ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার।গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর ৷। বামপন্থী ছাত্র যুব সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের (DYFI) ৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজ্যে। রবিবার ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযথ ভাবে দিনটি পালন করা হয়। এদিন সকালে রাজধানীর মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনের সামনে সংগঠনের তরফে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ সংগঠনের কর্মকর্তারা। এদিন ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এক আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার।