৩ কিমি লম্বা ক্যানভাস অঙ্কন সহ পন্ডিত ভজন সুপারির সন্তুর বাদন পরিবেশিত উজ্জয়ন্ত প্রাসাদে

ESmt1lbUEAEP72Jআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷। সংস্কার ভারতীর সংস্থাপক সম্পাদক পদ্মশ্রী ডঃ বিষ্ণু শ্রীধর ওয়াকানকরের জন্মশতবর্ষ উদযাপিত হয়। রবিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আয়োজিত হয় ৩টি পর্বে বিভিন্ন অনুষ্ঠান। এদিন সকালে ৩ কিমি লম্বা ক্যানভাস অঙ্কন এবং সন্ধ্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তুরবাদক শিল্পী পন্ডিত ভজন সুপারির সন্তুর বাদন পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক, সংস্কার ভারতীর সংস্থাপক যোগেন বাবাজী প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*