বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যেও আন্তর্জাতিক নারী দিবস পালিত

ESkf040UwAAAk0bআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ৷। ৮ই আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় রাজ্যে। রবিবার রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এদিন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা। এছারাও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুইজ, স্লোগান লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের বিশেষ সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা ঘুঞ্চা সানোবার প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*