রাজ্যের বর্তমান সরকারের দু’বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে

ESp0RQKUcAAV4B-আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ৷। রাজ্যে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে দু’বছর আগে ঠিক এই দিনেই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে শপথ নিয়েছিলেন। বিজেপি-আই পি এফ টি জোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার রাজধানির রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক ডাঃ দিলীপ দাস, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়িকা মিমি মজুমদার প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ৯ই মার্চ, ২০১৮ রাজধানীর আসাম রাইফেল ময়দানে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সহ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সকল অংশের মানুষ উপস্থিত ছিল। এদিন মূখ্যমন্ত্রী রাজ্যে দু’বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়াত তুলে ধরেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*