হোলির আনন্দে মাতলো শহর

ESwOPueUUAA74_yআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷। হোলির আনন্দে মাতলো শহর। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন হোলি উৎসব। সকাল থেকেই পাড়ায় পাড়ায় উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সবাই যেন ভেসে গেছেন আবিরের রং মাখানো খেলা আর হাসি-আনন্দে। মঙ্গলবার হোলির আমেজেই মেতে রইল আগরতলা শহর। রাস্তাঘাট সকাল থেকেই ছিল আবির মাখানো। এদিন সকাল থেকেই ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের পাড়ায় পাড়ায় তরুণ-তরুণীদের লাল, সবুজ, হলুদ, নীল ইত্যাদি রঙ নিয়ে ঘুরতে দেখে গেছে। তারা যাকে সামনে পাচ্ছেন তাকেই রঙ লাগাচ্ছেন। রাজধানী আগরতলার ডিম সাগর লেকের পাশে রঙ নিয়ে মেতে উঠেন তরুণ-তরুণীরা। বসন্তের এই বেলায় যেন আবিরের রং পেয়ে নতুন একটা রূপ ফুটে উঠল আগরতলায়। হাতে রং মেখে যেন একে অপরকে এদিন আরও আপন করে নিল রঙীন আবিরের অজুহাতে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*