করোনা আতঙ্কে ৩১শে মার্চ অবধি দিল্লীতে বন্ধ স্কুল-কলেজ, সিনেমা হল

imagesজাতীয় ডেস্ক, দিল্লী, ১৩ মার্চ || সম্প্রতি করোনা ভাইরাসের (COVID-19) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই রোগ। ভারতে এখনও অবধি প্রায় ৭৪ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে। কেন্দ্রীয় সরকারও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। এই মারণ রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য বিদেশের ভিসা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। বর্তমানে দিল্লীতে আগামী ৩১শে মার্চ অবধি সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ভীত না হওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। তিনি এক ট্যুইট করে বলনে, ‘দেশবাসী একদম ভয় পাবেন না। এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য সরকার পুরোপুরি তৈরি আছে। সব মন্ত্রীদের বিদেশ যাওয়া থেকে বর্তমানে বিরত থাকতে বলছি এবং এর সঙ্গে সাধারণ মানুষকেও এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। আমরা একত্রিত হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে সক্ষম হব’। সরকার এই ভাইরাসের মকাবিলার জন্য সব রকম চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিদেশের ভিসাও বাতিল করা হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করার জন্য সমস্ত হাসপাতালকে সজাগ থাকতে বলেছেন। হরিয়ানার সরকারের পর দিল্লী সরকার এই রোগকে মহামারি হিসাবে ঘোষণা করে। ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য সিনেমা হল, স্কুল, কলেজ সমস্ত কিছু আগামি ৩১শে মার্চ অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। ভারতে এই ভাইরাসের ফলে সামাজিক, অর্থনৈতিক এবং শারীরিক সবদিকই প্রভাবিত হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*