আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷। অতি সম্প্রতি পথ দুর্ঘটনায় আহত আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুর পর থেকেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ গাফিলতির অভিযোগ এনে মৃতদেহ নিয়ে পুলিস সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আইনজীবীরা। এবার আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যু চিকিৎসায় গাফিলতিতে হয়েছে বলে প্রমাণিত হয়। তার পরেই ডাঃ দেবাশীষ পাল ও ডাঃ রোনিত দাসকে বরখাস্ত করা হয় বলে জানা যায়।উল্লেখ্য, পথ দুর্ঘটনায় আহত আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুর পর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ট্রমা সেন্টার থেকে ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিনা চিকিৎসায় পড়ে ছিল সে বলে অভিযোগ।
