আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৭ই মার্চ থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সিনেমা হল, ছাত্রাবাস বন্ধ সহ ঘন জনবহুল স্থানে না যাওয়ার জন্যও ঘোষণা করা হয়। সোমবার মহাকরণে শীর্ষস্তরে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানায়, করোনা ভাইরাস নিয়ে আগাম সতর্কতা হিসেবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বোর্ডের পরীক্ষা যথারিতি চলবে বলে জানা যায়।
