আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷। করোনা ভাইরাস – বিশ্বজুড়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম। তবে রাজ্যে এখনো এই ভাইরাসে আক্রান্তের খবর নেই। তারপরেও হাত গুটিয়ে বসে নেই রাজ্য সরকার। করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মঙ্গলবার থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সকল সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অঙ্গনওয়াড়ী কেন্দ্র সহ সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি সুইমিংপুল, জিম, সিনেমা হল সহ শপিং মল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এছারাও রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে খোদ মূখ্যমন্ত্রী মাঠে নেমেছে। সোমবার কৈলাসহরে গিয়ে বিভিন্ন এলাকায় মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে করোনা ভাইরাস প্রতিরোধে কি কি করনীয় তা লেখা লিফলেট বিলি করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যাতে করোনা ভাইরাসকে নিয়ে অহেতুক চিন্তা না করে ও গুজবে কান না দিয়ে যেন সতর্কতা অবলম্বন করা হয় সে বিষয়ে আহ্বান জানান মূখ্যমন্ত্রী।
