আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || করোনা ভাইরাস প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে এবার লক ডাউন হল রাজ্যের হাইকোর্ট সহ সমস্ত আদালত।
মঙ্গলবার ত্রিপুরা হাই কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ই এপ্রিল পর্যন্ত ত্রিপুরা হাই কোর্ট সহ রাজ্যের সমস্ত আদালত লক ডাউনের ঘোষণা করা হয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় ত্রিপুরা হাই কোর্টে নতুন মামলা নতিভূক্তকরণ পুরোপুরি বন্ধ থাকবে। খুব গুরুত্বপূর্ণ হলে বিচারপতিদের বাড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সমাধান করা হবে বলে জানা যায়। 
