আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷। রাজ্যের জনগণের জন্য অত্যাধুনিক ও জীবনদায়ী ব্যবস্থাসংবলিত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার সবুজ পতাকা নেড়ে নতুন ৫০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আনা এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের সর্বত্র বিনামূল্যে পরিষেবা দেবে বলে জানা যায়। তাৎক্ষণিক সহায়তার জন্য যে কোনও জরুরি পরিস্থিতিতে ১০২ টোল ফ্রি নম্বরে ডায়াল করলেই এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের সহায়তা মিলবে।