করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় গ্রেপ্তার রাজধানীর এক যুবক

fbআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷। ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যদিও ত্রিপুরা রাজ্যে এখনো করোনা ভাইরাসে আক্রান্তকে কোন পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু অসাধু ব্যাক্তি মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রশাসনের তরফে হুলিয়া জারি করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাস নিয়ে গুজব ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তারপরেও থেমে থাকেনি কিছু অসাধু ব্যাক্তি। এবার সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক। জানা যায়, রবিবার রাজধানীর বাধারঘাট এলাকায় অভিষেক ধর নামে এক যুবক তার নিজের ফেসবুকে পোস্ট করে “CORONA enterd at Agartala. Ekdom pakka khobor, wait koro NEWS eo dekhaibo. 1 person Positive at AD Nagar”। সে তার ফেসবুকে এরকম গুজব ছড়াবার পর সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই এ ডি নগর থানার পুলিস ঘটনার তদন্তে নেমে অভিষেক ধরকে গ্রেপ্তার করে। পুলিশ এর বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*