এ ডি সি এলাকায় উপজাতিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

poআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷। করোনা ভাইরাস মোকাবেলায় গোটা দেশেই চলছে লক ডাউন। রাজ্যেও লক ডাউনের পাশাপাশি ১৪৪ ধারা লাঘু করা আছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। বিশেষত লক ডাউনকে ঘিরে দরিদ্র শ্রেণীর লোকেদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি গরীব পরিবারদের জন্য রাজ্য পুলিশ ও রাজ্য প্রশাসনের তরফে বিভিন্ন জায়গায় দু’বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। রবিবার সামাজিক দায়িত্ব হিসেবে এ ডি সি এলাকাতেও উপজাতিদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয় পুলিশ প্রশাসন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*