আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷। ভারতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গোটা দেশেই চলছে লক ডাউন। যদিও ত্রিপুরা রাজ্যে এখনো করোনা ভাইরাসে আক্রান্তকে কোন পাওয়া যায়নি। তবুও রাজ্য সরকার করোনা ভাইরাস মোকাবেলায় আগাম পদক্ষেপ গ্রহণ করেছে। এবার করোনা মোকাবেলায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটার কাছে রাজ্যের জন্য সাহায্য চাইলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। সোমবার রাজ্যের জন্য করোনা মোকাবেলায় বিভিন্ন সামগ্রী চেয়ে টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটার কাছে চিঠি লিখেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।