ক্লাব ফোরামের উদ্যোগে গরিবদের মধ্যে সার্জিক্যাল মাস্ক ও সাবান বন্টন

FB_IMG_1585662530464আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷। রাজ্যে করোনা মোকাবিলায় গঠিত ক্লাব ফোরামের উদ্যোগে আগরতলা পশ্চিমাঞ্চলে রাজনগর চৌমুহনী থেকে বর্ডার কাঁটাতার পর্যন্ত বসবাসকরি নাগরিকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের বিপদ থেকে রাজ্যকে রক্ষা করতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরী করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি গরিব অংশের নাগরিকদের মধ্যে ১০০০ সার্জিক্যাল মাস্ক ও সাবান বন্টন করে ক্লাব ফোরামের সদস্যরা। জানা যায়, সার্জিক্যাল মাস্কগুলো দিয়ে সাহায্য করে ডিমসাগর পাড়ে অবস্থিত “আশা নার্সিং হোম”। মঙ্গলবার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, সেবক ভট্টাচার্য সহ ফোরামের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৯শে মার্চ শহর ও শহরতলীর ১৬টি ক্লাব একত্রিত হয়ে ‘করোনা মোকাবিলায় ক্লাব ফোরাম’ গঠন করে।ইতিমধ্যেই আগরতলা শহরের আরো ৫টি ক্লাব এসে এই ফোরামে যোগদান করেছে বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*