আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার যাতে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেজন্য ত্রিপুরা বিধানসভার সি পি আই (এম) বিধায়কগণ মার্চ, এপ্রিল ও মে এই তিন মাস প্রতিমাসে বিধায়কদের বেতন-ভাতার প্রাপ্য অর্থ থেকে ২৫% রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বিধায়ক ইসলাম উদ্দিন উপরোক্ত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তাঁর মার্চ মাসের বেতন-ভাতার ২৫% অর্থাৎ ২০,০৮৩ টাকা ধর্মনগরের মহকুমা শাসক বি ডার্লং-এর হাতে ব্যাংক চেক মারফৎ তুলে দেন।
পর্যায়ক্রমে এপ্রিল -মে মাসে ও সমপরিমাণ অর্থ প্রদান করবেন বলে জানান তিনি।
এছাড়াও সি পি আই (এম) বিধায়কগণ বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে ১০ লক্ষ টাকার চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা সামগ্রী ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মহকুমা শাসকদের ইতিমধ্যে লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন বলে জানা যায়।
