মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা, পালটা মামলা গোপাল চন্দ্র রায়ের বিরুদ্ধে

gpআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নামে থানায় মামলা করলেন রাজ্যের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার তিনি রাজধানীর এন সি সি থানায় একটি লিখিত এফ আই আর করেন। গত ২রা এপ্রিল আগরতলা জিবি হাসপাতালে সংবাদ মাধ্যমে বলতে গিয়ে মূখ্যমন্ত্রী আসামের করিমগঞ্জ ও মণিপুরে করোনা আক্রান্ত নিয়ে যে তথ্য দিয়েছিলেন তা সত্য নয় দাবি তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে তিনি আই পি সি’র ১৮২, ৫০৫ (১) (বি) ধারায় মামলা করেন বলে জানা যায়।
এদিকে নামের পাশে বেআইনিভাবে অশোকস্তম্ভ ব্যবহার করায় এবার মামলা হল রাজ্যের প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের বিরুদ্ধে। জানা যায়, রবিবার আইনজীবী অরবিন্দ দেব রাজধানীর এন সি সি থানায় প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের নামে অভিযোগ করেন। পুলিশ অভিযোগটিকে ৪৬৯ ও ১২০(বি) ধারায় এফ আই আর হিসেবে লিপিবদ্ধ করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, আইন অনুযায়ী ইচ্ছে মতো যে কেউ অশোক স্তম্ভ ব্যবহার করতে পারে না। কোনও জনপ্রতিনিধি যদি প্রাক্তন হয়ে যায় তবে সেও তা ব্যবহার করতে পারে না।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*