করোনা মোকাবিলায় সৈনিকদের সম্বর্ধনা প্রদান

vlcsnap-error987বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ এপ্রিল ৷। বর্তমানে সমগ্র বিশ্বজুরে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারি থেকে সকলে রক্ষার জন্য ডাক্তার, নার্স, সাফাই কর্মী, আরক্ষা দপ্তরের কর্মী প্রতিনিয়ত কাজ করে চলছে। তাই এই সকল সৈনিকদের সম্বর্ধনা প্রদান করলো শান্তির বাজারের বি এম এস কর্মীরা। বুধবার বিকাল ৪ ঘটিকায় শান্তিরবাজার জেলা হাসপাতালে গিয়ে হাসপাতালে কর্মরত সকল কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয়। তার পাশাপাশি করোনা মোকাবিলায় যে সকল সৈনিকরা শহীদ হন উনাদের আত্মার সৎগতি কামনা করে এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরবর্তী সময় শান্তির বাজার থানায় গিয়ে আরক্ষা দপ্তরের কর্মীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সর্বশেষে এই সময় সকলকে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদেকেও সম্বর্ধনা প্রদান করা হয়। এই সমগ্র অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলার সম্পাদক রাজেশ চক্রবর্তী, ত্রিপুরা রাজ্য কর্মচারি সংঘের মহকুমা সম্পাদক সমর সরকার, ত্রিপুরা রাজ্য কর্মচারি সংঘের পঞ্চায়েত দপ্তরের জেলা সভাপতি বিক্রম দাস প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*