আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে || গতকাল আগরতলার The Institution of Engineers (India), Tripura State Centre-এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে NextChapter Academy LLP-এর ফাউন্ডার ড. জয়ন্ত ঘোষ keynote speaker হিসেবে উপস্থিত ছিলেন।
“Beyond the Blueprint: The Engineer as a Builder of Enterprise, Impact and Society” শীর্ষক বক্তব্যে ড. ঘোষ ইঞ্জিনিয়ারিংকে শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ গঠন, উদ্যোগ সৃষ্টি, দায়িত্ববোধ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, বর্তমান সময়ে একজন ইঞ্জিনিয়ারের ভূমিকা শুধু technical execution বা problem-solving-এর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং innovation, entrepreneurship, ethical leadership এবং সামাজিক প্রভাব তৈরির ক্ষেত্রেও ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যবৃন্দ, তরুণ ইঞ্জিনিয়ার এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে তাঁর এই ভাবনাভিত্তিক আলোচনা এক অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে।
ড. ঘোষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জন্মভূমি আগরতলায় এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে বক্তব্য রাখার সুযোগ তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় ও গর্বের।
