২৭শে এপ্রিল লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে তৃতীয় বারের মতো বৈঠক প্রধানমন্ত্রীর

downloadজাতীয় ডেস্ক, দিল্লী, ২২ এপ্রিল ৷। লকডাউন নিয়ে তৃতীয়বার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, আগামী ২৭শে এপ্রিল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের লকডাউন নিয়ে ফিডব্যাক নেবেন বলে জানা যায়। কেন্দ্রীয় সরকার রাজ্যের থেকে পাওয়া ফিডব্যাক অনুযায়ী আগামী রণনীতি তৈরি করবে। ১৪ই এপ্রিল হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের পর কেন্দ্র সরকার ৩রা মে পর্যন্ত গোটা দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ই এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন। ওই বৈঠকে বেশীরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউন বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে প্রথম বৈঠক ২রা এপ্রিল হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। সেই সময় করোনা ভাইরাসের সঙ্কট, লকডাউন আর বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছিল। এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস আর লকডাউন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*