বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল ৷। লকডাউন চলাকালিন গ্রামে খেটে খাওয়া লোকজনদের সুবিধার্থে রাজ্য সরকার নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে রেশনিং ব্যবস্থা। রেশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বি পি এল ও অন্তোদয় কার্ডে অন্তভূক্ত পরিবারদের বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে। এই চালগুলি সঠিকভাবে গ্রাহকরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নামলো জোলাইবাড়ী ব্লকের বিডিও ডঃ অভিজিৎ দাস। এই দিন রেশন পরিদর্শনে বিডিও এর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত ও জোলাইবাড়ী ব্লকে পঞ্চায়েত সমিতির অফিসার সুমন দেবনাথ। জোলাইবাড়ী ব্লকের অন্তভূক্ত কলসী এডিসি ভিলেজের দুইটি রেশন সোপ পরিদর্শন করে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত। তিনি জানান, রাজ্য সরকারের পরিকল্পনা গুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে উনারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রামে গঞ্জে কোনো লোকজন যাতে অভুক্ত না থাকে তার জন্য রেশনিং ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা তা প্রতিনিয়ত দেখে যাচ্ছে ব্লকের আধিকারিকরা। উনাদের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি।রেশনিং ব্যবস্থা পরিদর্শনে জোলাইবাড়ী ব্লক বিডিও
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল ৷। লকডাউন চলাকালিন গ্রামে খেটে খাওয়া লোকজনদের সুবিধার্থে রাজ্য সরকার নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে রেশনিং ব্যবস্থা। রেশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বি পি এল ও অন্তোদয় কার্ডে অন্তভূক্ত পরিবারদের বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে। এই চালগুলি সঠিকভাবে গ্রাহকরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নামলো জোলাইবাড়ী ব্লকের বিডিও ডঃ অভিজিৎ দাস। এই দিন রেশন পরিদর্শনে বিডিও এর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত ও জোলাইবাড়ী ব্লকে পঞ্চায়েত সমিতির অফিসার সুমন দেবনাথ। জোলাইবাড়ী ব্লকের অন্তভূক্ত কলসী এডিসি ভিলেজের দুইটি রেশন সোপ পরিদর্শন করে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত। তিনি জানান, রাজ্য সরকারের পরিকল্পনা গুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে উনারা প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রামে গঞ্জে কোনো লোকজন যাতে অভুক্ত না থাকে তার জন্য রেশনিং ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা তা প্রতিনিয়ত দেখে যাচ্ছে ব্লকের আধিকারিকরা। উনাদের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি।