কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিপন্নদের খাদ্য সামগ্রী বিতরণ

vlcsnap-error613বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ এপ্রিল ৷। ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন শান্তির বাজার বিভাগীয় কমিটির উদ্দ্যোগে গরিব লোকজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনে ফলে কর্মহীন গরিব অংশের লোকজনা বিশেষ অসুবিধার সন্মুখিন হচ্ছে। তাই এই সকল গরিব অংশের লোকজনদের সহযোগিতায় রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সংস্থা ও সমাজসেবীরা রাজ্যের গরিব অংশের লোকজনদের সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন শান্তির বাজার বিভাগীয় কমিটির উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার বগফা এডিসি ভিলেজ, শান্তি কলোনী, গারু পাড়া ও শান্তির বাজার পৌরপরিষদ এলাকায় গরিব লোকজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এই খাদ্যসামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরি শঙ্কর রিয়াং, মানিক চৌধুরী, সুব্রত সরকার ও ফেডারেশন এর অন্যান্য সদস্যরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*