গোপাল সিং, খোয়াই, ২৭ এপ্রিল ৷। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন অর্থনৈতিক পরিস্থিতি, তেমনি বহু পরিবার দিন কাটাচ্ছে অনাহারে। মহামারীর এই পরিস্থিতিতে বিপন্নদের সাহায্যে এগিয়ে এলো খোয়াই বি এম এস কর্মীরা। সোমবার খোয়াই বি এম এস কর্মীদের পক্ষ থেকে ১০০০ জন চালক শ্রমিক দের ত্রাণ দেওয়া হয়।