দূর্পা বাড়ী এডিসি ভিলেজ পরিদর্শনে জেলা শাসক

vlcsnap-error176বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে ৷। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দূর্পা বাড়ী এডিসি ভিলেজের বসবাসকারী লোকজনদের মধ্যে পানীয় জলের সমস্যার কারনে ডাইরিয়া রোগের সৃষ্টি হয়েছে। এই কথা জানতে পেরে এলাকা পরিদর্শনে যান দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক দেবপ্রীয় বর্ধন। মঙ্গলবার উনার সফরকালে সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বগাফা ব্লকের বিডিও রূপন দাস ও অন্যান্য আধিকারিকগণ। জেলাশাসক, বিধায়ক ও বিডিও গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময় বগাফা ব্লকের উদ্দ্যোগে এলাকার ১৪টি গরীব পরিবারের মধ্যে ফিল্টার বিতরন করা হয়। জেলা শাসক দেবপ্রীয় বর্ধন জানান, এলাকাবাসীর সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনতে পেয়েছেন। এই সমস্যাগুলি দ্রুততার সহিত সমাধানের চেষ্টা করা হবে বলে জানান জেলাশাসক। ব্লক কতৃক এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*