আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মে ৷। ফের রাজ্যে ২২ জনের দেহে মিললো করোনা পজেটিভ। এর মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা এবং ৩ জন শিশু। এরা সকলেই বি এস এফ’র ১৩৮নং ব্যাটেলিয়ানের বলে জানা গেছে। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন। তবে দু’জন রোগী আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।
