রাজ্যে নতুন করে ২৪ জনের দেহে করোনা জীবাণু, মোট আক্রান্তের সংখ্যা ৮৮

BPআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে ৷। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ফের রাজ্যে ২৪ জনের দেহে মিললো করোনা পজেটিভ। এরা ধলাই জেলার আমবাসা বি এস এফ’র ৮৬নং ব্যাটেলিয়ানের জওয়ান বলে জানা গেছে। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। এক্টিভ কেস ৮৬ জন। তবে দু’জন রোগী আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে আতংকিত না হওয়ার আহবান জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*