সি বি এস ই’র স্বীকৃতি পেল রাজ্যের ২০টি বিদ্যালয়

2020-05-27_1590573880আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে ৷। রাজ্যের ২০টি দ্বাদশ মানের বিদ্যালয় এবার চলে গেল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারী এডুকেশন অর্থাৎ সি বি এস ই’র অধীনে। জানা যায়, ২০টি বিদ্যালয়ের মধ্যে পশ্চিম জেলার ৬টি বিদ্যালয়, উত্তর ত্রিপুরা জেলার ২টি বিদ্যালয়, দক্ষিণ ত্রিপুরা জেলার ২টি বিদ্যালয়, সিপাহীজলা জেলার ২টি বিদ্যালয়, ঊনকোটি জেলার ২টি বিদ্যালয়, ধলাই জেলার ২টি বিদ্যালয়, খোয়াই জেলার ২টি বিদ্যালয়, গোমতী জেলার ২টি বিদ্যালয়। জানা যায়, ২০টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি রাজ্য সরকারের, ২টি গ্র্যান্ড ইন এইড এবং ১টি এডিসি’র অধীনে রয়েছে। সবগুলি বিদ্যালয় এতোদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ছিল বলে জানা যায়। এই বিদ্যালয়গুলো সবগুলিই ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এক বার্তায় এই তথ্য জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*